• শিরোনাম

    ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

      প্রতিনিধি 7 February 2026 , 5:31:15 প্রিন্ট সংস্করণ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে শুধু জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, বরং দেশ পুনর্গঠনের এক মহা সুযোগ হিসেবে অভিহিত করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি-বন্ধ থাকা ঠাকুরগাঁও স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর প্রতিশ্রুতি দেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

    অপরদিকে, জেলায় একটি ক্যাডেট কলেজ স্থাপন, মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার কথা জানান। সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘হেলথ কেয়ারার’ নিয়োগের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, বিগত ৩ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার সেই হারানো অধিকার ফিরিয়ে নেয়ার সময় এসেছে।২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাকে রক্ষা করতে এবং গণতন্ত্রকে মজবুত ভিত্তি দিতে ধানের শীষে ভোট দেয়া অপরিহার্য।

    ঠাকুরগাঁও ও উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা উত্তরাঞ্চলকে কেন্দ্র করে তারেক রহমান বেশ কিছু সুনির্দিষ্ট উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলসহ অন্যান্য শিল্পকারখানা পুনরায় চালু করা হবে। বেকার যুবকদের জন্য আইটি হাব বা পার্ক গড়ে তোলা হবে।

    বিএনপি চেয়ারম্যান বৈষম্যহীন আগামীর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়-যেখানে বিচার হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও গণতন্ত্র নিশ্চিত করা হবে। এ সময় জেলার অন্য আসনের প্রার্থীরা এবং দলীয় ও জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:59 PM ঈদের আগে রাজধানীতে বৃষ্টি 5:48 PM ৪ দিনে যমুনা সেতুতে ১৩ কোটি টাকার টোল আদায় 5:42 PM ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা 5:31 PM ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর 7:59 PM দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ 6:02 PM আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান 5:42 PM অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন 5:14 PM ইরানের প্রস্তাব নাকচ করল ফিফা, আমেরিকাতেই খেলতে হবে 5:08 PM কোথাও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না: সেতুমন্ত্রী রবিউল আলম 5:03 PM ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি