...
  • সর্বশেষ সংবাদ স্ক্রল

    ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন

      প্রতিনিধি 6 February 2026 , 12:49:24 প্রিন্ট সংস্করণ

    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    ছবি: ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV


    ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে “দুই টাকায় হাসি” কর্মসূচির ২৫তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭০ জনের অধিক সুবিধাবঞ্চিত, এতিম পথশিশু, অসহায়, নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

    ২৩ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ২টায় ঝিনাইদহ সদর উপজেলার পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাবারের মেন্যুতে ছিল গোশত, ডাল, ডিম ও ভাত।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক রাকিন আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী। এছাড়াও উপস্থিত ছিলেন “দুই টাকায় হাসি” পরিচালনা কমিটির সমন্বয়ক শামীম রেজা, সহ-সমন্বয়ক (সার্বিক) মোঃ রাশেদ আহমেদ, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মোঃ শাহাবুদ্দিন, সহ-যোগাযোগ বিষয়ক সমন্বয়ক নাসিম শাহরিয়ার তানমন এবং সদস্য মোঃ ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।

    বিজ্ঞাপন

    এছাড়াও উপস্থিত ছিলেন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসের স্বত্বাধিকারী মোঃ সামির শাকির, মানব কল্যাণ সংঘের সভাপতি মোঃ সজিব হোসেন, মোঃ রুবায়েত হোসেন, মোঃ আকাশ আহমেদ, নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান এবং নুরতাজ ফুড এন্ড আসাল শপের স্বত্বাধিকারী মোঃ মিরাজুল ইসলাম।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি জনাব সাজিদ মাহমুদ বলেন,
    “আমরা বিশ্বাস করি-ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা হতে পারে। এক বেলা খাবার কারও কাছে সাধারণ হলেও, অনেকের কাছে সেটাই বেঁচে থাকার সাহস। মানবতার এই যাত্রায় সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

    তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে যেসব শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবক শ্রম, বুদ্ধি, অর্থ ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

    শেষে মহান আল্লাহ তা’য়ালার প্রতি অগণিত শুকরিয়া আদায় করে সাজিদ মাহমুদ বলেন, আল্লাহ তা’য়ালা যেন এই মানবিক কার্যক্রম কবুল করেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:49 PM ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন 12:37 PM যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ 12:16 PM এক আমেরিকান মৌসুমীকে দেখে ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন : হাসান জাহাঙ্গীর 12:03 PM রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ৫ 11:45 AM বাজার স্থিতিশীল রাখতে ৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক 11:14 AM মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ 11:08 AM শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান 11:04 AM ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার 10:49 AM ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর দুই নির্বাচনী অফিস ভাংচুর 10:34 AM সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.