• আইন-আদালত

    দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

      প্রতিনিধি 2 February 2026 , 4:39:11 প্রিন্ট সংস্করণ

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর করে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    এই পৃথক দুই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ২ বছর করে ৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

    শেখ হাসিনা-টিউলিপের মামলার বিবরণে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান।

    বিজ্ঞাপন

    ওই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে একই বছরের ১০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

    শেখ হাসিনা-টিউলিপের আরেক মামলার অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

    মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ আরো দুই আসামিসহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া। মামলার বিচার চলাকালে ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

    সুত্র: ঢাকা, ২ ফেব্রুয়ারি-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:12 PM অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী 12:38 PM রিয়ালকে হারিয়ে ২৯তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 12:28 PM দক্ষিণ সিটির পুরোনো চরিত্র ফেরাতে চান নীলা 12:17 PM ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ 11:31 AM পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 6:46 PM পাকিস্তানের বিপক্ষে স্বস্তি নিয়ে দিন শেষ করল বাংলাদেশ 5:33 PM উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা 5:07 PM বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট পর্তুগাল: মরিনিও 4:12 PM তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; অংশ নেবেন দ্বিপাক্ষিক বৈঠকে 3:58 PM সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বাফুফে