• রাজনীতি

    কুমিল্লা-১০: গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ

      প্রতিনিধি 1 February 2026 , 11:11:58 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে তার নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকল না।

    বিজ্ঞাপন

    আদালত ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ইসিতে আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি। গত ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

    ইসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। তবে গত ২২ জানুয়ারি শুনানি নিয়ে হাইকোর্ট তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ (রোববার) আপিল বিভাগেও সেই আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনী পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:56 AM ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো ছয় দেশ 11:47 AM ২০১৬ ইউরো ট্রফিই আমার কাছে বিশ্বকাপ: রোনালদো 11:31 AM যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে বেলজিয়াম 11:27 AM বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্টিনেজ 11:18 AM সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন 6:34 PM আর্জেন্টাইনকে লাল কার্ড দেখানো রেফারি আর্জেন্টিনা-মিশর ম্যাচে 4:47 PM জিম্বাবুয়েকে ১৪১ রানে ধসিয়ে দিল বাংলাদেশ 4:20 PM বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে, ৮৭ রানে নেই ৮ উইকেট 3:46 PM ব্রাজিলের সাংবাদিক, ‘আর্জেন্টাইন বিমানকর্মী’ নিয়ে রসিকতা রোনালদোর 3:19 PM স্পেন-পর্তুগাল ম্যাচে জয়ী হবে কোন দল, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার