• আইন-আদালত

    শেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, তদন্ত শুরু

      প্রতিনিধি 29 January 2026 , 1:32:31 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

    বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।

    বিজ্ঞাপন

    জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।

    শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    সব রাজনৈতিক দল, নেতা এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত সকলের প্রতি শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:32 PM শেরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, তদন্ত শুরু 1:26 PM রোহিঙ্গা প্রত্যাবাসন সঙ্কটের একমাত্র কার্যকর সমাধান: প্রধান উপদেষ্টা 1:16 PM মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া 12:48 PM বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 12:41 PM কলম্বিয়ায় প্লেন দুর্ঘটনায় এমপিসহ ১৫ জন নিহত 12:15 PM একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল, ১৬ হাজার ২১৩ টাকা 12:01 PM বাসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির 11:41 AM টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন তারেক রহমান 11:04 AM জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 10:56 AM আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান