• জাতীয়

    নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার

      প্রতিনিধি 27 January 2026 , 2:21:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রায় ১০ বছর পর সরকারি চাকরিজীবিদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়াতে সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন। সেখানে প্রথম থেকে ২০তম গ্রেড, সব স্তরেই বেতন বাড়ানোর সুপারিশ দেওয়া হয়। তবে অন্তর্বর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে না। কমিশনের সুপারিশ পরীক্ষার শুধুমাত্র এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিজ্ঞাপন

    উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, পে স্কেলের ব্যাপারে একটি বিভ্রান্তি কাজ করছে। অনেক বছর ধরে না থাকায় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন করার দাবি ছিল। অন্তর্বর্তী সরকার পে কমিশনের রিপোর্টটাই দিয়েছে তবে বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার এ ব্যাপারে এখন আর কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায় না। কমিশনের সুপারিশ পরীক্ষার জন্য একটি কমিটি করা হয়েছে।

    পে কমিশনের রিপোর্টের কারণে জিনিসপত্রের দামে প্রভাব পড়ার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করছে না, সেটি পরিষ্কার। শুধু একটি কমিটি করা হয়েছে। কমিশনের জন্য নানারকম বিক্ষোভ হচ্ছিল। নতুন সরকার এসে যেন অচলাবস্থায় না পড়ে, তাদের যাত্রাপথ যেন মসৃণ হয় সেটি চাইছে সরকার।

    এছাড়াও মন্ত্রীদের জন্য ৯ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব সরকারি ক্রয় কমিটিতে দেখেননি বলেও দাবি করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান 12:33 PM সেমিফাইনালের ফিরতি লেগে রাতে মুখোমুখি আর্সেনাল ও অ্যাথলেটিকো মাদ্রিদ 11:45 AM ঝিনাইদহে ক্ষুদে সাতারুদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ 11:23 AM খুব দ্রুত ভারতের ট্যুরিস্টসহ সব ভিসা স্বাভাবিক হবে 7:01 PM বাফুফের ইয়েস কার্ড পেল ৩৬ কিশোর