• অন্যান্য

    ২০৩৯ সালে এক বছরে দুই হজ, তিন ঈদ!

      প্রতিনিধি 24 January 2026 , 4:56:53 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব মুসলিমদের জন্য অপেক্ষা করছে এক অসাধারণ ও বিরল অভিজ্ঞতা। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩৯ খ্রিষ্টাব্দে একই ক্যালেন্ডার বছরে তিনটি ঈদ এবং দুইবার হজ পালনের সৌভাগ্য অর্জন করবে মুসলিম উম্মাহ।

    সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ ড. আব্দুল্লাহ আল মিসনাদ জানান, সূর্যকেন্দ্রিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় চন্দ্রকেন্দ্রিক হিজরি ক্যালেন্ডার প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় এ ধরনের ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময়ের পার্থক্যই দীর্ঘমেয়াদে একই খ্রিষ্টীয় বছরে একাধিক ইসলামী উৎসবের সমাপতন ঘটায়।

    বিজ্ঞাপন

    হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই-৬ জানুয়ারি-পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এরপর হিজরি বর্ষ তার পূর্ণ চক্র সম্পন্ন করে বছরের শেষদিকে আবার ফিরে আসবে। ফলে একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ, ২০৩৯ সালে মক্কায় দুটি পৃথক হজ মৌসুম অনুষ্ঠিত হবে-যা সত্যিই বিরল।

    এই দুই কোরবানির ঈদের মাঝখানে, ১৯ অক্টোবর পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফলে পুরো ২০৩৯ সালজুড়েই মুসলিমরা তিনটি ঈদের আনন্দ উপভোগ করার এক অনন্য সুযোগ পাবেন।

    এছাড়াও এর আগেই, ২০৩০ সালে মুসলিম বিশ্ব আরেকটি বিরল ঘটনার সাক্ষী হবে। সে বছর জানুয়ারি মাসে একবার রমজান শুরু হবে এবং বছরের শেষদিকে, ডিসেম্বর মাসে আবারও রমজান মাস ফিরে আসবে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে এমন ঘটনা ঘটেছিল।

    মূলত চাঁদের চক্র ও সূর্যের চক্রের মধ্যকার সময়ের ব্যবধানের কারণেই প্রায় প্রতি ৩৩ বছর অন্তর এ ধরনের পুনরাবৃত্তি ঘটে। হিজরি বছর যেখানে সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনে শেষ হয়, সেখানে গ্রেগরিয়ান বছর হয় ৩৬৫ বা ৩৬৬ দিনের। এই ব্যবধানের ফলেই ইসলামী ধর্মীয় উৎসবগুলো প্রতি বছর ১০–১১ দিন করে এগিয়ে আসে এবং নির্দিষ্ট সময় পর একই খ্রিষ্টীয় বছরে একাধিক ঈদ বা রমজানের সমাপতন ঘটে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:35 PM ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে, তা প্রতিরোধ করতে হবে: তারেক রহমান 5:59 PM বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও তার স্ত্রীসহ আটক ৪ 5:48 PM টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটে আইসিসির জরুরি সভা 5:25 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 5:24 PM ২০২৫ সালে উদ্বেগজনক হারে রাজনৈতিক সহিংসতা বেড়েছে: টিআইবি 5:18 PM ব্যাংকের জন্য ভবিষ্যতে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে: অর্থ উপদেষ্টা 5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, বাংলাদেশ- ভারতকে আমন্ত্রণ জানিয়েছে 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা