• রাজনীতি

    ‘দেশ গণতন্ত্রকামীদের হাতে-নাকি উগ্রপন্থীদের মধ্যে থাকবে, সেটি নির্বাচনে নির্ধারিত হবে’

      প্রতিনিধি 20 January 2026 , 6:20:35 প্রিন্ট সংস্করণ

    মির্জা ফখরুল ইসলাম। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনে নির্ধারিত হবে, দেশ উদার গণতন্ত্রকামীদের হাতে থাকবে- নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে’। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করে।

    বিএনপি ভোটের জন্য উন্মুখ হয়ে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান একটি ‘কঠিন পরীক্ষা’ -‘আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের গ্রহণ করে, আমরা আছি। আর যদি বাদ দেয়, আমরা বিরোধী দলে থাকব। আগে থেকে এত গলাবাজি কেন ভাই?’ এ ছাড়াও সভায় দেশের কল্যাণে আসন্ন নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের পথ বেছে নেয়ার আহ্বান জানান তিনি।

    বিজ্ঞাপন

    ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ৮ দফা দিয়েছেন, আবার নতুন করে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড-এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

    এ সময় জামায়াতে ইসলামীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতি করছেন, রাজনীতি করেন; সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে নয়। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে পারবে! তাহলে আর নামাজ পড়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ঈমান আনা-এগুলো দরকার নাই নাকি!’ জামায়াতে ইসলামী ‘মুনাফেকি করে মানুষকে ভুল বোঝায়’ বলেও মন্তব্য করেন তিনি।

    বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে প্রতিটি মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। তখন তারা (জামায়াত) আবার বিভ্রান্তি সৃষ্ট করছে ধর্মের নামে।’

    অপরদিকে, বিএনপির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা করেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 6:36 PM শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান 6:35 PM ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক 6:27 PM মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি 5:53 PM “ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো” 5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি