• খেলা

    উইজডেনের বর্ষসেরা টি-২০ একাদশে মোস্তাফিজুর রহমান

      প্রতিনিধি 20 January 2026 , 12:12:28 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    উইজডেনের ২০২৫ সালের সেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। বছরজুড়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই মুস্তাফিজকে এই মর্যাদাপূর্ণ দলে জায়গা করে দিয়েছে।

    বিজ্ঞাপন

    ২০২৫ সালে মুস্তাফিজুর রহমান খেলেছেন বাংলাদেশ, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও দুবাই ক্যাপিটালসের হয়ে। বছরজুড়ে তিনি নিয়েছেন ৫৯টি উইকেট, ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮। নূন্যতম ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় (১৮.০৩) ছিল সবচেয়ে ভালো। আর স্ট্রাইক রেটের দিক থেকে কেবল জেসন হোল্ডার তার চেয়ে এগিয়ে। রান আটকে রাখা ও নিয়মিত উইকেট নেয়ার কার্যকারিতাই মুস্তাফিজকে এনে দিয়েছে উইজডেন একাদশে জায়গা।

    উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টুয়েন্টি একাদশ : অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:41 PM ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন 5:16 PM ৯ বার ভূমিকম্পে কাঁপল ইরান 4:44 PM কান মাতালেন আলিয়া ভাট, হীরার ঝলক দেখালেন অভিনেত্রী 3:30 PM বিসিবি নির্বাচনের উত্তাপ শুরু, গঠন হলো নির্বাচন কমিশন 3:09 PM ২৭তম বিসিএসের ৯৬ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি 6:37 PM হামলা হলেই ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান 4:57 PM পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের 4:31 PM সিলেটেই হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, বিসিবির দল ঘোষণা 3:45 PM শুভেন্দুকে শুভেচ্ছা জি এম কাদেরের, দুই বাংলার সহযোগিতার আশা 3:31 PM ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক চুক্তি