• খেলা

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষ বলে ৫ রানে জয় পেল রাজশাহী

      প্রতিনিধি 17 January 2026 , 12:21:51 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোমাঞ্চকর এক ম্যাচ হয়েছে সিলেট ও রাজশাহীর। আসরের প্রথম ম্যাচ খেলেছিল দুই দল। সেই ম্যাচের মতো এই ম্যাচেও জয় ধরে রেখেছে রাজশাহী। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওভারে ১১ রান দরকার ছিল সিলেটের জয়ের জন্য। রাজশাহীর হয়ে বোলিং করেন বিনুরা ফার্নান্দো। ৫ বলে ৩ রান দেওয়ার পর টানা দুই ওয়াইড দেন বিনুরা। ফলে শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৬। কিন্তু কোনো অঘটন ঘটেনি। রুয়েল মিয়াকে বোল্ড করে ৫ রানের জয় আদায় করেন তিনি রাজশাহীর হয়ে।

    লক্ষ্য তাড়ায় নেমে ১৫ রানে ২ উইকেট হারায় সিলেট। ওপেনার তৌফিক খান ৪ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউট হন ১ রান করে। চাপ সামাল দেন অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক ৪৯ রানের জুটি গড়ে।

    বিজ্ঞাপন

    ৪১ রান করে দলীয় ৬৪ রানে ইমনের বিদায়ে পতন হয় তৃতীয় উইকেট ও ভাঙে জুটি।

    এরপর মুমিনুল জুটি গড়েন আফিফ হোসেনকে নিয়ে ৩২ রানের। জুটি ভাঙার পর বিদায় নেন দুজনেই দ্রুত। ১৬ রান করে আফিফ দলীয় ৯৬ রানে আর দলের বোর্ডে ১০০ রান হতেই আউট হন ৩১ রান করা মুমিনুল। ৫ উইকেট হারানোয় কিছুটা কঠিন হয়ে পড়ে ম্যাচ।

    মঈন আলী হাত খুলতে শুরু করেন মাঠে নেমেই। কিন্তু অপরপ্রান্তে ইথান ব্রুকস ১ রানে আউট হলে ষষ্ঠ উইকেটেরও পতন হয় ১১১ রানে। চাপটা আরো বাড়ে সিলেটের। ৩ ছক্কা ১ চারে ১২ বলে ২৭ রান করে মঈনের বিদায়ে ১০ বলে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি টাইটান্স। নাসুম, শহিদুল ও রুয়েল কোনো বাউন্ডারি বের করতে না পারায় হারতে হয়েছে ম্যাচ।

    রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন রিপন মন্ডল। ২টি বিনুরা ফার্নান্দো ও একটি করে রুবেল, সাকলায়েন ও নিশামের ঝুলিতে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:20 PM ৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ 5:58 PM বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড 5:25 PM সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর 4:59 PM ভিনদেশি সুন্দরীদের জাদুতে বুঁদ বলিউড 4:16 PM রাজধানীতে পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার 3:51 PM প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে 3:47 PM বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রুহুল কবির রিজভী 3:36 PM শান্তর শতকের পরও ২৬৫ রানে থামল বাংলাদেশ 3:16 PM রণবীরের সঙ্গে ছবি ফাঁস, বিতর্কে দীর্ঘদিন অবসাদে মাহিরা খান 1:30 PM কিলোমিটারে প্রতি বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত