• রাজনীতি

    দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন: মির্জা ফখরুল

      প্রতিনিধি 12 January 2026 , 4:52:12 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি। সরকার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন এবং এটি সরকারের ব্যর্থতা। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। নির্বাচনি প্রচারণা শুরু হলে প্রকৃত পরিস্থিতি বুঝা যাবে।

    বিজ্ঞাপন

    পানি চুক্তি নিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে, সে সব গুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে আলোচনা করবো। আমরা তাদের কাছ থেকে পানির হিস্যা আদায় করবো। দুটি দেশের পারস্পরিক যে সম্মান সেটা মাথায় রেখেই আমার দাবি আমি আদায় করার চেষ্টা করবো। আমরা যদি ভারতের সঙ্গে সঠিক ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তবে তাদের বিরূপ আচরণ কমে যাবে।

    এ সময় ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। নি:সন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে এটাও মনে করি যে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত।

    বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে সরকার গঠন হলে ফ্যাসিস্ট সরকার গঠন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, যারা সবসময় ফ্যাসিস্টদের ভয় করে এসেছে, নিজেরা কোন কাজ করেনা, বিদেশে থেকে বড় বড় কথা বলে তাদের কাছে এগুলো মনে হয়। আমরা এসব নিয়ে ভয় করিনা। আমরা ফ্যাসিস্টকে তাড়াতে জানি, মারতেও জানি মার খেতেও জানি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা