• সর্বশেষ সংবাদ স্ক্রল

    তারেক রহমানের দেশে ফেরার কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

      প্রতিনিধি 5 December 2025 , 5:13:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণের বিষয়ে কোনো তথ্য জানা নাই বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার (৫ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ৪ দিনের সফরে তিনি রংপুর ও নীলফামারীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন।

    তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত দেবার বিষয়টি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার। আমরা তাদেরকে বারবার বলছি শেখ হাসিনাকে ফেরত দেয়ার জন্য। কিন্তু দেশটি তাদের বৈদেশিক হস্তান্তর প্রক্রিয়া কীভাবে দেখবে, সেটি তাদের ব্যাপার। তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় আছি’।

    বিজ্ঞাপন

    পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নীলফামারিতে চীনের সহায়তায় যে হাসপাতাল নির্মাণ করা হবে, সেটি পুরো রংপুর অঞ্চলের মানুষকে সেবা দেবে। এ ছাড়াও রংপুরে কর্মসংস্থানসহ যেসব সমস্যা আছে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, ‘দেশের অন্য অঞ্চলের চেয়ে উত্তর অঞ্চল অনেকটা পিছিয়ে। উন্নয়ন বৈষম্য যাতে দ্রুত কমানো যায় সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। রংপুরকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমাদের রেখে যাওয়া পরিকল্পনাগুলো নির্বাচিত সরকার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি