• বাণিজ্য

    বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত

      প্রতিনিধি 11 January 2026 , 6:22:49 প্রিন্ট সংস্করণ

    বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিদ্যমান আমদানি নীতি আদেশে (২০২১-২৪) বড় পরিবর্তন এনে নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান-বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    বিজ্ঞাপন

    বাণিজ্য উপদেষ্টা বলেন, এতে বাণিজ্য সহজীকরণ ও উদারীকরণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা আমদানি আইপিও অর্ডারে পরিবর্তন আনার চেষ্টা করছি। সেগুলো কেবিনেটের মাধ্যমে চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।

    তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ অন্য স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি। খুব দ্রুতই আমরা সেটি কেবিনেটে উপস্থাপনের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী কেবিনেটে এটি উঠবে।

    এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্যনীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন, আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে সই করেছি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন