• আন্তর্জাতিক

    ইয়েমেনের মুকাল্লা বন্দরে সৌদি জোটের বিমান হামলা

      প্রতিনিধি 30 December 2025 , 3:41:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইয়েমেনের মুকাল্লা বন্দরে দুটি জাহাজকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে জোট বাহিনী। সৌদি প্রেস এজেন্সিকে দেয়া বক্তব্যে জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে আসা ওই দুটি জাহাজ ২৭ ও ২৮ ডিসেম্বর কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে।

    আল-মালিকির ভাষ্য অনুযায়ী, জাহাজ দুটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও যুদ্ধযান খালাস করা হয়, যা ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত ও আল-মাহরা প্রদেশে সক্রিয় সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে সহায়তা দেয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। তার দাবি, এসব অস্ত্র সংঘাতকে আরও উসকে দেওয়ার লক্ষ্যেই আনা হয়।

    তিনি বলেন, এসব অস্ত্র ও যুদ্ধযান নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করায় জোটের বিমান বাহিনী মঙ্গলবার সকালে একটি সীমিত সামরিক অভিযান চালায়। অভিযানে মুকাল্লা বন্দরে ওই দুই জাহাজ থেকে খালাস করা অস্ত্র ও যুদ্ধযান লক্ষ্য করে হামলা করা হয়।

    বিজ্ঞাপন

    মেজর জেনারেল আল-মালিকি আরও বলেন, এই সামরিক অভিযান আন্তর্জাতিক মানবিক আইন ও এর প্রচলিত নিয়ম মেনেই পরিচালনা করা হয়েছে এবং এতে লক্ষ্যের বাইরে কোনো ধরনের ক্ষতি হয়নি। তিনি জোর দিয়ে বলেন, হাদরামাউত ও আল-মাহরা প্রদেশে উত্তেজনা প্রশমনে জোট প্রতিশ্রুতিবদ্ধ এবং বৈধ ইয়েমেনি সরকার ও জোটের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো গোষ্ঠীর কাছে সামরিক সরঞ্জাম পাঠানো ঠেকাতে তারা দৃঢ় অবস্থানে রয়েছে।

    তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখনও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এদিকে, চলতি মাসের শুরুতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল হাদরামাউত ও আল-মাহরা প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইয়েমেনে উত্তেজনা আরও বেড়েছে। এসটিসি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, ধারাবাহিক সরকারগুলো দেশের দক্ষিণাঞ্চলকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত করেছে এবং তারা উত্তর ইয়েমেন থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি জানাচ্ছে। তবে ইয়েমেনি কর্তৃপক্ষ এসব দাবি প্রত্যাখ্যান করে দেশের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর জোর দিচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:03 PM চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল 6:38 PM ৫ জেলা প্রশাসককে প্রত্যাহার করেছে সরকার 6:37 PM স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী 6:00 PM মসজিদুল আকসায় এশা ও তারাবির নামাজ আদায়ে ইসরায়েলের বাধা 5:49 PM ইরানে হামলা বন্ধ না হলে, বৃহত্তর কর্মসূচি দেবে জামায়াত ইসলামী 5:43 PM মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের জন্য হটলাইন চালু 5:30 PM ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী 5:28 PM প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন 5:19 PM ৩টি গন্তব্য বাদে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু 5:13 PM খামেনির মিটিং সন্ধ্যার পরিবর্তে হয় সকালে, এটিও জেনে ফেলে সিআইএ-মোসাদ