• রাজনীতি

    ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান, মনোনয়ন কিনবেন আজ

      প্রতিনিধি 28 December 2025 , 10:10:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার পাশাপাশি ঢাকা-১৭ আসনেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেন রহমান।গণমাধ্যমকে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম নিবেন তিনি।

    অন্যদিকে ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

    বিজ্ঞাপন

    বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান।

    ভোলা-১ আসন থেকে ২০০৮ সালে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন।

    এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এছাড়া নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে যথাক্রমে বগুড়া-৭, ফেনী-১ এবং দিনাজপুর-৩ আসনে নির্বাচন করবেন বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা