• রাজনীতি

    রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য: জোট হচ্ছে এবি পার্টিসহ ৩ দলের

      প্রতিনিধি 7 December 2025 , 5:04:52 প্রিন্ট সংস্করণ

    রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য: জোট হচ্ছে এবি পার্টিসহ ৩ দলের। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট করতে চেয়েছিল এনসিপিসহ ৫টি রাজনৈতিক দল। শেষ পর্যন্ত ৩ দল (এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন) নিয়েই ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ জোট করতে হচ্ছে।

    রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে।

    বিজ্ঞাপন

    আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের উদ্দেশ্যে এই জোট গঠন করা হচ্ছে। অনুষ্ঠানে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টিসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

    রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া বলেন, ‘আপাতত ৩টি দলের সমন্বয়ে এই রাজনৈতিক ও নির্বাচনী জোট তৈরি হচ্ছে। তবে এই জোটে অন্য দল যেমন ইউপিবি (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) বা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে মতভেদ থাকায় পূর্ববর্তী বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যা কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা