• খেলা

    পর্দা উঠল দ্বাদশ বিপিএলের, ট্রফি ছাড়াই খেলা শুরু

      প্রতিনিধি 26 December 2025 , 5:20:48 প্রিন্ট সংস্করণ

    পর্দা উঠল দ্বাদশ বিপিএলের, ট্রফি ছাড়াই খেলা শুরু। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নানা বিতর্ক ও সমালোচনা সঙ্গে করেই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠল বিপিএলের দ্বাদশ আসরের। তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই! বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো। খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল।

    এ ছাড়া শুরুর দিকে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ‘নিরাপত্তার’ দোহাই দিয়ে সেটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট পরিসরে অনুষ্ঠান করার কথা জানায় বিসিবি।

    বিজ্ঞাপন

    বিকেল ৩টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হয়েছে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। তবে উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে।

    পরে কুরআন তিলওয়াত করা হয়। এরপরে শহীদ ওসমান হাদীর স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন-বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    অপরদিকে, টুর্নামেন্ট শুরুর একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় খোদ বিসিবি। নেতিবাচক খবরের শিরোনামে উঠে আসে নবাগত নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান, দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। পরে অবশ্য অভিমান ভেঙে তারা দলে যোগ দেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯