• রাজনীতি

    বিএনপি নেতা-কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস: স্লোগানে- স্লোগানে মুখর সংবর্ধনাস্থল

      প্রতিনিধি 25 December 2025 , 3:47:29 প্রিন্ট সংস্করণ

    বিএনপি নেতা-কর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস: স্লোগানে মুখর সংবর্ধনাস্থল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিজস্ব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। পথে পথে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। তাকেও স্বাগত জানান অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষ।

    বিজ্ঞাপন

    অবসান ঘটল দীর্ঘ অপেক্ষার। টানা ১৭ বছরের ও বেশি সময় পর আপন মাটি ছুঁলেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত গোটা দেশ। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন কর্মী-সমর্থক ও অনুরাগীরা। কিছুক্ষণের মধ্যে দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করবেন বিএনপির এই নতুন দিনের কাণ্ডারি।

    দলীয় পতাকা-ব্যানার হাতে ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিটে জড়ো হন লাখো নেতাকর্মী। প্রত্যেকেই পথ চেয়েছিলেন তারেক রহমানের। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটে দুপুর ২টা বেজে ৫ মিনিটে। গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান হাজার হাজার নারী-শিশু বৃদ্ধ-যুবা। অনেকে হাত উঁচিয়ে সালাম জানান। তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস-আনন্দ আর নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

    এর আগে বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সেখানে তাকে বরণ করে নেন দলের শীর্ষ নেতারা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে দেশের মাটি ছুঁয়ে একমুঠো মাটি হাতে নেন তিনি। সেখান থেকে লাল-সবুজের একটি বাসে চড়ে গণসংবর্ধনা মঞ্চ ৩০০ ফিটের দিকে লক্ষ জনতার ভীড় ঠেলে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা 2:44 PM দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা 1:55 PM শাড়ি-রঙিন চুড়িতে বৈশাখী সাজে মিম 1:32 PM ৩ দিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০ 12:45 PM লিসান্দ্রো মার্তিনেজের চুল টানায় লাল কার্ড, ইউনাইটেড লিডসের কাছে হারলো 12:33 PM কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 12:22 PM ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনে টাঙ্গাইলে সমাবেশস্থলে প্রধানমন্ত্রী 12:14 PM ভয় দেখিয়ে গান থামানো যাবে না: ছায়ানট সভাপতি