• সারাদেশ

    হরিণের মাংসসহ শিকারি আটক করেছে কোস্ট গার্ড

      প্রতিনিধি 15 September 2025 , 3:00:07 প্রিন্ট সংস্করণ

    হরিণের মাংসসহ শিকারি আটক করেছে কোস্ট গার্ড
    হরিণের মাংসসহ শিকারি আটক করেছে কোস্ট গার্ড
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    খুলনার কয়রায় বিশেষ অভিযানে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

    সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

    বিজ্ঞাপন

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল কয়রা থানার ছোট অংটিহারা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়।

    পরে জব্দকৃত মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:15 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা 8:06 PM জরুরি ভিত্তিতে পুলিশের ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ 7:58 PM ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের ডাক রাষ্ট্রপতির 7:49 PM সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে চাঁদপুরের ৫ কৃতি সন্তান 6:26 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব হলেন ইব্রাহিম খলিল 5:26 PM ইউএই ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি 4:53 PM ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন ইশরাক 4:41 PM খেলাপি ঋণ নবায়নে বিশেষ ছাড় দিল কেন্দ্রীয় ব্যাংক 4:24 PM বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ৯ জন 4:05 PM রমজানে কম দামে পণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের