• লাইফস্টাইল

    মুখরোচক খাবার মুরালি; তৈরির সহজ রেসিপি

      প্রতিনিধি 20 December 2025 , 7:46:41 প্রিন্ট সংস্করণ

    মুখরোচক খাবার মুরালি; তৈরির সহজ রেসিপি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মচমচে মুখরোচক খাবার মুরালি খেতে পছন্দ করেন অনেকেই। তবে শিশুদের কাছে এটি বেশ প্রিয় একটি খাবার। শহরের সুপারশপগুলোতেও দেখা মেলে মুরালির। তবে তাতে খরচ করতে হয় তুলনামূলক বেশি। তাই বাড়িতে তৈরি করে নিতে পারেন এই খাবার। জেনে নেয়া যাক মুরালি তৈরির রেসিপি-

    যা লাগবে: ময়দা-২ কাপ, পানি-পরিমাণমতো, লবণ-১/৪ চা চামচ, তেল-পরিমাণমতো। মিষ্টি সিরার জন্য: চিনি অথবা গুড়-১ কাপ, পানি-১/৩ কাপ।

    বিজ্ঞাপন

    তৈরি করবেন যেভাবে: ময়দা, লবণ, তেল মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। ডো থেকে মোটা রুটি তৈরি করে মুরালির মাপে টুকরা করে নিন। টুকরাগুলো দুইপাশ দিয়ে ধরে একটু মুড়িয়ে দিন।

    এবার কড়াইতে তেল গরম করে তাতে মাঝারি আঁচে মুড়ালিগুলো ভেজে তুলুন। ভালোভাবে ভাজা হয়ে সোনালি রং হয়ে তুলে তেল ঝরিয়ে নিন।

    তারপর একটি পাত্রে চিনি ও পানি গরম করে সিরা তৈরি করে নিন। এবার তাতে মুরালিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিন। চিনির সিরা শুকিয়ে মুড়ালির গায়ে লেগে থাকবে। ঠান্ডা হলে জারে ভরে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারেন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা