• লাইফস্টাইল

    ডেজার্ট: মাঝে মধ্যে খেতে পারেন বুটের হালুয়া

      প্রতিনিধি 3 January 2026 , 7:32:05 প্রিন্ট সংস্করণ

    মাঝে মধ্যে ডেজার্ট: খেতে পারেন বুটের হালুয়া। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাঝে মধ্যে খাবার তালিকায় এমন ডেজার্ট রাখুন। যা খেতে সুস্বাদু ও স্বাস্থ্যকর। এ ছাড়াও শীত এলেই রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয়। তা হোক পায়েস, পিঠা কিংবা মিষ্টি। তাই আপনাদের জন্য রয়েছে মজাদার বুটের হালুয়ার রেসিপি-

    বিজ্ঞাপন

    যে সকল উপকরণ লাগবে: ছোলা বা বুটের ডাল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, এলাচ, দারুচিনি, তেজপাতা ২-৩টি করে, জর্দার রং দুই চিমটি, ঘি হাফ কাপ আর সাথে নিন সয়াবিন তেল পরিমাণমতো।

    প্রস্তুত প্রণালি: প্রথমে ছোলার ডাল ধুয়ে সেদ্ধ করে নিন। পরে পাটায় বা ব্লেন্ডারে পেস্ট করে নিন। এবার যে কড়াইতে রান্না বসাবেন, তাতে বুটের ডালের পেস্ট, এলাচ, দারুচিনি, তেজপাতা, ঘি ও সয়াবিন তেল দিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। পরে চুলায় বসিয়ে নাড়তে থাকুন।

    আর ঘন হয়ে এলে নামিয়ে নিন। শেষে হাতের তালুতে ঘি লাগিয়ে বিভিন্ন আকারে তৈরি করুন বুটের হালুয়া।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু