• বিনোদন

    হুমায়ূন আহমেদ–এর গল্প অবলম্বনে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’

      প্রতিনিধি 16 December 2025 , 11:47:51 প্রিন্ট সংস্করণ

    এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
    এক ঝাঁক তারকা নিয়ে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ সিনেমায় অভিনয় করেছেন দেশের প্রথম সারির এক ঝাঁক অভিনয়শিল্পী।

    ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজন করা সিনেমার অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানের স্টেজ সাজানো হয় ট্রেনের আদলে।

    সে মঞ্চেই প্রকাশ করা হয় এ সিনেমার চূড়ান্ত অভিনয়শিল্পীদের নাম। পাশাপাশি সিনেমাটির ভাবনা ও নির্মাণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সিনেমা সংশ্লিষ্টরা।

    ‘বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর। উৎসব সিনেমার পর এটি তার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার মতোই একঝাঁক তারকা নিয়ে দ্বিতীয় সিনেমায় হাজির হবেন নির্মাতা।

    বিজ্ঞাপন

    এ সিনেমায় চূড়ান্ত অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।

    সিনেমা প্রসঙ্গে নির্মাতা তানিম নূর বলেন,
    এটি কেবল একটি সিনেমা নয় বরং গল্পের ভেতর দিয়ে মানুষের অনুভূতি, নীরব যন্ত্রণা ও মানবিক সম্পর্কের এক দীর্ঘ ভ্রমণ। সিনেমাটি দর্শককে শুধু গল্প শোনাবে না, গল্পের ভেতর দিয়ে হাঁটাবে। আবেগ ও গভীর মানবিকতাই এই সিনেমার মূল শক্তি।

    তিনটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে‘বনলতা এক্সপ্রেস’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা