• জাতীয়

    তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে নিরাপত্তা জোরদার

      প্রতিনিধি 11 December 2025 , 4:31:41 প্রিন্ট সংস্করণ

    তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে নিরাপত্তা জোরদার: ছবি- ক্যাপ্টেন্স টিভি
    তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে নিরাপত্তা জোরদার: ছবি- ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। মূল ফটকে শক্তিশালী ব্যারিকেড বসানোসহ বাড়ানো হয়েছে প্রবেশপথের তল্লাশি। ভবনের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও জোরদার করা হয়েছে।

    বিজ্ঞাপন

    বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে দেখা যায়, ইসি ভবনের প্রধান গেটসহ পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আগারগাঁও এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

    ইসির নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, শেরে বাংলা নগর থানা ও ডিএমপি থেকে অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব নিয়মিত টহল দিচ্ছে।

    এদিকে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে ভাষণ বুধবার রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণটি প্রচার করা হবে। এতে ভোটের তফসিল ঘোষণা ছাড়াও নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা