• জাতীয়

    নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা: সিইসি

      প্রতিনিধি 9 December 2025 , 3:34:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    - প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

    জানা গেছে, বৈঠককালে নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

    এর আগে দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে যান সিইসি। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার। তবে মঙ্গলবার সিইসি একাই গিয়েছিলেন তার সচিবকে নিয়ে।

    বিজ্ঞাপন

    জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে কথা হয়েছে। এছাড়াও সিইসি নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও কথা বলেছেন।

    অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি’র ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

    এর আগে তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি’র ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:05 PM ফোন করে জামায়াত আমীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 5:57 PM প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের 5:46 PM শিক্ষা ক্যাডারে যোগ দেননি ২২ কর্মকর্তা, ৩২৬ জনকে নিয়োগ 5:42 PM জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন 5:31 PM বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 4:48 PM কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলেই, আহসান এইচ মনসুরের অফিস ত্যাগ 4:36 PM নির্বাচনী অনুদান ফেরত দিচ্ছেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা 4:25 PM বাংলাদেশ-মালয়েশিয়া মন্ত্রী পর্যায়ে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক 4:24 PM নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী 4:17 PM হান্নান মাসউদের গাড়িবহরে হামলা