• বিনোদন

    দাউদ ইব্রাহিমের ডাকা মাদক পার্টিতে নিয়মিত যান শ্রদ্ধা, নোরা

      প্রতিনিধি 16 November 2025 , 11:26:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এবার মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তাও যেন-তেন ব্যক্তির সঙ্গে তাদের নাম জড়িয়েছে, তা নয়। অভিনেত্রীরা আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাঊদ ইব্রাহিম সংশ্লিষ্টদের পার্টিতে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ। খবর ইন্ডিয়া টুডে’র।

    সম্প্রতি মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়। যেটা শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা নিয়ন্ত্রণ করেন। এই সেলিম দোলা আবার দাঊদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত।

    খবরে বলা হয়েছে, সেলিম দুবাইতে বসে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার ছেলে তাহের দোলাকে গেলো আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনা হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

    বিজ্ঞাপন

    তাহেরের ভাষ্য, বেশকিছু বলিউড অভিনেতা-অভিনেত্রী, মডেল, র‍্যাপার ও ফিল্মমেকার তাদের আয়োজন করা ড্রাগ পার্টিতে অংশ নিয়েছিলেন। সেটা ভারত এবং ভারতের বাইরেও।

    অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর, তার ভাই সিদ্ধার্থ কাপুর, নোরা ফাতেহি, আলিশা পারকার, জিশান সিদ্দিকি, আব্বাস মুস্তানসহ আরও অনেকে।

    দ্রুতই এই অভিনেতা-অভিনেত্রীদের নামে সমন জারি করে তাদের বক্তব্য রেকর্ড করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ ব্রাঞ্চ।

    ২০১৭ সালে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা পারকার’ সিনেমায় অভিনয় করেন শ্রদ্ধা ও সিদ্ধার্থ। সিনেমাটিতে দাঊদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ ও তার বোনের চরিত্রে দেখা যায় শ্রদ্ধাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন