• অর্থনীতি

    ৯ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

      প্রতিনিধি 9 December 2025 , 1:33:11 প্রিন্ট সংস্করণ

    স্বর্ণের ভরি
    দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্ব বাজারের পর দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ভরিতে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সমন্বয় করে কার্যকর করা এই দামেই আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হবে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা)।

    বিজ্ঞাপন

    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা (যা মঙ্গলবার ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা), ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা (যা মঙ্গলবার ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা), এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা (যা মঙ্গলবার ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা)। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

    বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:21 PM অবশেষে পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান 2:09 PM চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে অ্যাকশন 12:57 PM ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল 7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত