• বিনোদন

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সংগীতশিল্পী নচিকেতা

      প্রতিনিধি 7 December 2025 , 6:30:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ‍ডিসেম্বর) রাতে হঠাৎ অসুস্থবোধ করেন তিনি। তারপর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন এ তারকা।

    ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীতের মৌসুম হওয়ায় এখন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। ধারাবাহিক অনুষ্ঠান করছেন। এ কারণে বিশ্রাম নেয়ার সময়ও পাচ্ছেন না। এরইমধ্যে শনিবার অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী।

    বিজ্ঞাপন

    জানা গেছে, শনিবার হঠাৎ অসুস্থবোধ করলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নচিকেতাকে। সেখানে বিভিন্ন পরীক্ষার পর দেখা যায়, হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শমত বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

    প্রসঙ্গত, জীবনমুখী গানের মাধ্যমে এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয়তা লাভ করেছেন নচিকেতা। ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’র মতো জনপ্রিয় গানগুলো শ্রোতাদের মুখে মুখে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ 2:02 PM জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ 1:58 PM যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল: এরদোয়ান 1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান