• বিনোদন

    কাশবনে ‘অন্তরঙ্গ মুহূর্তে’ আরিফিন শুভ-ঐশী

      প্রতিনিধি 30 November 2025 , 11:28:48 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে হুট করে একটি ছবি আপলোড করে ইন্ডাস্ট্রিতে চাপা গুঞ্জন তুলেছিলেন আরিফিন শুভ। সেই চর্চা এখনও চলমান।

    এরমধ্যেই শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুভ ও ঐশীর একটি ‘অন্তরঙ্গ’মুহূর্তের ভিডিও। যেখানে দেখা গেছে, নদীর কাছে কাশবনের পাশে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। যেমন দৃশ্য সচরাচর মেলে না ঢাকার পর্দায়। সেই ভিডিও ও ছবি সোশ্যালে ইতোমধ্যে ভাইরাল।

    বিজ্ঞাপন

    তবে জানা গেছে, সেই ভিডিওটি মূলত ‘নূর’ সিনেমার একটি গানের ক্লিপসের। যদিও এখনও সিনেমাটির সেই গান উন্মুক্ত হয়নি। তবে এরই মধ্যেই গানের একটি ভিডিওর ক্লিপস সোশ্যালে ছড়িয়ে পড়েছে, এরপর থেকেই তা নিয়ে চর্চা শুরু করেছে নেটিজেনরা।

    রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ প্লাসে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

    এদিকে, আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। যেটি পরিচালনা করছেন সাইফ চন্দন।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা