• অন্যান্য

    শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

      প্রতিনিধি 7 December 2025 , 2:55:41 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ১ ঘণ্টা অবরোধ করার পর সড়কটি থেকে সরে গেছেন পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।

    রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর রাজধানীর এই ব্যস্ততম মোড়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

    বিজ্ঞাপন

    শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি হলে সংশ্লিষ্ট কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে এবং কলেজগুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। তাই স্কুলিং মডেল বাতিল করে উচ্চমাধ্যমিকের বিদ্যমান কাঠামো বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে আন্দোলনের ডাক দেওয়া হবে।

    এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে এসে প্রধান সড়কে অবস্থান নেন।

    অন্যদিকে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত অধ্যাদেশের দাবিতে রাস্তায় নেমেছেন সাত সরকারি কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। তারা আজ দুপুর ১২টার দিকে শিক্ষাভবন মোড়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন৷ তাদের এক দফা দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা