• খেলা

    বিপিএলে নোয়াখালীর প্রধান কোচ হচ্ছেন সুজন

      প্রতিনিধি 27 November 2025 , 12:36:07 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিপিএল জমতে শুরু করেছে নিলাম শুরুর আগেই। তিন দফা পেছানোর পর অবশেষে ৩০ নভেম্বর বসছে নিলাম-কিন্তু তার আগেই আলোচনার কেন্দ্রে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবারের মতো বিপিএলে যোগ দেওয়া নতুন এই ফ্র্যাঞ্চাইজি দলটি মালিকানা পাওয়ার পরপরই শক্তিশালী স্কোয়াড গড়তে মাঠে নেমেছে। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্ক-খালেদ মাহমুদ সুজন।

    বাংলাদেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুজন। প্রস্তাব পাওয়ার পরই ইতিবাচক সাড়া দিয়েছিলেন তিনি। শুক্রবার বিদেশ থেকে দেশে ফিরলেই আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত করবে ফ্র্যাঞ্চাইজিটি।

    বিজ্ঞাপন

    নতুন দল হিসেবে নোয়াখালী শুরুতেই কোচিং স্টাফকে সুসংগঠিত করতে চাইছে। আলোচনায় আছেন সাবেক পেসার তালহা জুবায়েরও। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

    শুধু কোচিং স্টাফ নয়, বিদেশি কোটা নিয়েও দারুণ সক্রিয় নোয়াখালী। উইন্ডিজ ব্যাটার জনসন চার্লসকে দলে ভেড়ানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে-যা দলটির টি-টোয়েন্টি শক্তিকে আরও বাড়াবে।

    এবারের বিপিএলে শুরুতে পাঁচ দল রাখার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস যোগ হওয়ায় দল দাঁড়িয়েছে ছয়ে। ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টের দ্বাদশ আসর। ইতোমধ্যে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট—সব দলই নতুন মালিকানায় সাজছে নতুনভাবে।

    প্রথম অংশগ্রহণেই নিজেদের গুরুত্ব জানাতে চায় নোয়াখালী এক্সপ্রেস-এবং সুজনকে প্রধান কোচ করা সেই উচ্চাকাঙ্ক্ষারই প্রথম ঘোষণা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী