• লাইফস্টাইল

    জাফরানি পায়েস হোক রাতের ডেজার্ট

      প্রতিনিধি 18 November 2025 , 5:37:20 প্রিন্ট সংস্করণ

    জাফরানি পায়েস হোক রাতের ডেজার্ট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাড়িতে হঠাৎ অতিথি এসেছে! রাতের খাবারের পর একটু ডেজার্ট তো রাখতে হবে। সেটি যদি হয় গোলা মিষ্টির বিকল্প। তাহলে সাধারণ উপায়ে ডেজার্ট না করে জাফরানি পায়েস তৈরি করে পরিবেশন করুন। জেনে নিন জাফরানি পায়েসের রেসিপি-

    উপকরণ: দুধ ১ লিটার, পোলাওয়ের চাল ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, চিনি ৩ কাপ, জাফরান এক চিমটি, কাঠবাদাম কুচি ১০টি, পেস্তাবাদাম কুচি ১০টি, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ এবং ঘি ১ টেবিল চামচ।

    বিজ্ঞাপন

    প্রস্তত প্রণালি: একটি প্যানে ঘি গরম করে তাতে কাজুবাদাম ও পেস্তাবাদাম ভেজে কুচি করে রাখতে হবে। এবার আরেকটি পাত্রে দুধ ও চাল একসঙ্গে মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিয়ে নিতে হবে ফুটে ওঠার আগে পর্যন্ত। ফুটে গেলে জ্বাল কমিয়ে দিতে হবে এবং রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধ কমে অর্ধেক হয়ে যায়।

    এরপর দিতে হবে চিনি ও বাদাম বাটা। নজর রাখতে হবে এসময় নিচে যেন লেগে না যায়। এ পর্যায়ে বারবার নেড়ে দিতে হবে। দুধের পরিমাণ ৩ ভাগের এক ভাগ হয়ে গেলে দুধে ভেজানো জাফরান মিশিয়ে নিতে হবে এবং অর্ধেক বাদাম কুচি দিয়ে একটু পরে নামিয়ে নিতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে জাফরান ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা