• খেলা

    আল্লাহ যেন বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন : সাকিব

      প্রতিনিধি 24 November 2025 , 11:04:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই দেখা মেলে এই তারকা ক্রিকেটারের। লম্বা সময় ধরে দেশের বাইরে থাকলেও দেশের খবর ঠিকই রাখেন তিনি।

    তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

    বিজ্ঞাপন

    সোমবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।’

    বর্তমানে সাকিব আল হাসান অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডের সঙ্গে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি।

    তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে নিয়ে মাঠে নামে রয়্যাল। সেখানে ব্যাট করার সুযোগ পাননি। আর বল হাতেও খুব একটা ভালো করতে পারেননি, তার দলও হেরেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:24 PM আবারও বাড়ল বিশ্ববাজারে স্বর্ণের দাম 5:59 PM জাতীয় ভোটার দিবসের সকল কর্মসূচি স্থগিত: ইসি 5:56 PM অনুষ্ঠানে গিয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান 5:52 PM সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ 5:45 PM একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 4:34 PM মন্ত্রিসভার বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত 4:05 PM পোশাক শিল্পের সমস্যা ও সমাধানে বিজিএমইএ’র সুপারিশ চাইলেন অর্থমন্ত্রী 3:52 PM মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা! 2:39 PM বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা 2:27 PM টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ