• রাজনীতি

    কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

      প্রতিনিধি 23 November 2025 , 4:52:20 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনীতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    বিজ্ঞাপন

    বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনীতিক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাদের আশা, নির্বাচন ভালোভাবে হবে। আমাদের পক্ষ থেকেও সেটাই বলা হচ্ছে।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের জন্য এত আয়োজন। গণতান্ত্রিক অধিকার ফেরাতে এটাই মূল জায়গা। গণভোট নিয়েও আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে আমারা অনেক কিছু উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদেই প্রত্যাশা পূরণ সম্ভব।

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ চায় সহনশীল একটা রাজনীতি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটে যারা জেনোসাইড দেখছেন, তারা কি চান তারাই ভালো বলতে পারবেন। আমরা নির্বাচন নিয়ে কোনো রকম শঙ্কা দেখছি না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা