• বিনোদন

    সোহেল রানা-রুবেলের ভাই কামাল পারভেজ মারা গেছেন

      প্রতিনিধি 22 November 2025 , 4:35:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকাই সিনেমার বরেণ্য চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই, বীর মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা কামাল পারভেজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

    কামাল পারভেজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে, অভিনেতা ও পরিচালক মাশরুর পারভেজ।

    চাচা কামাল পারভেজের মৃত্যু প্রসঙ্গে মাশরুর পারভেজ বলেন, ‘গতকাল শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে চাচ্চুকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে আইসিউতে নেওয়া হয় এবং শেষপর্যায়ে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।’

    বিজ্ঞাপন

    পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর উত্তরা ৫ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

    চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাদের মধ্যে কামাল পারভেজ ছিলেন তৃতীয়। তিনি কেবল প্রযোজকই ছিলেন না, ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতাও। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বিশ্বপ্রেমিক’, ‘বীরপুরুষ’, ‘আমি শাহেনশাহ’, ‘খুনের পরিণাম’ ও ‘চারদিকে অন্ধকার’।

    বিশেষ করে ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ—তিন ভাই একসঙ্গে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে।

    মৃত্যুকালে কামাল পারভেজ স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী