• রাজনীতি

    দেশে ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

      প্রতিনিধি 21 November 2025 , 7:29:42 প্রিন্ট সংস্করণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়া ও নানা দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি ও সমবেদনা জানান।

    বিজ্ঞাপন

    তারেক রহমান বলেন, ‘রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে উঁচুতল ভবন ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬ জনের মৃত্যুর পাশাপাশি দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রবল ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি জানাই সংহতি ও সহানুভূতি’।

    বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে উল্লেখ করে তারেক রহমান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি মহান আল্লাহর রহমত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

    তিনি আরও জানান, ‘আগাম সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ সবসময়ই দুর্যোগ মোকাবিলায় দৃঢ়তা দেখিয়েছে। এবারের ভয়াবহ পরিস্থিতিও তারা কাটিয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:34 PM রোমেরোর স্বস্তি, তবুও শঙ্কা কাটছে না আর্জেন্টিনার 6:13 PM কালোজিরা ভর্তায় মেশান ৭ উপকরণ, জানুন স্বাস্থ্য উপকারিতা 5:56 PM ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের 5:14 PM ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 4:30 PM কানাডার পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ডলি 4:17 PM মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 4:05 PM আগামী বৈশাখ থেকে সারাদেশে গ্রামীণ খেলা আয়োজন করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:26 PM ৫ বছরে দুই কোটি ৭৫ হাজার কৃষক পাবেন কৃষক কার্ড: প্রধানমন্ত্রী 3:07 PM রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা 2:54 PM পাওনা টাকার জেরে বাবার সামনে কলেজছাত্রীকে হত্যা