• রাজনীতি

    ওসমান হাদি হত্যা: বিচার করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলন

      প্রতিনিধি 2 January 2026 , 7:30:45 প্রিন্ট সংস্করণ

    ওসমান হাদি হত্যা: বিচার করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনের বিচার কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারি দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুলাহ আল জাবের।

    আব্দুলাহ আল জাবের বলেন, যারা ওসমার হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নাই, এখন পর্যন্ত চার্জশীট দাখিল করতে পারে নাই, এর বিচার প্রক্রিয়ার কতদূর এগিয়েছে তা জনগণের কাছে কোন বার্তা দিতে পারছে না, এ সরকার দিয়ে আমরা কি করব?

    বিজ্ঞাপন

    এদিকে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফের শাহবাগে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। তাতে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। এর আগে হাদি হত্যার বিচারের দাবিতে দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ।

    এক ফেসবুক পোস্টে বলা হয়, “শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।”

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯