• খেলা

    আর্জেন্টিনার বিদায় বিশ্বকাপ থেকে

      প্রতিনিধি 15 November 2025 , 11:27:11 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফুটবল মাঠে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা জাতীয় দল। বিশ্বকাপ জয়ের পর থেকেই ছন্দে রয়েছে তারা। সবশেষ বিশ্বকাপের চ্যাম্পিয়নও দলটি। তাদের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনার যুবারা। তবে মেক্সিকোর কাছে হেরে চলমান যুব বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে আর্জেন্টাইন যুবাদের।

    কাতার বিশ্বকাপে নাটকীয়ভাবে শেষ হলো আর্জেন্টিনার যাত্রা। নির্ধারিত সময়ের খেলায় মেক্সিকোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আলবিসেলেস্তেদের।

    বিজ্ঞাপন

    গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল আর্জেন্টিনা। টানা তিন ম্যাচে জয় তুলে নেয় তারা। বেলজিয়ামের বিপক্ষে ৩-২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১-০ এবং ফিজিকে ৭-০ ব্যবধানে উড়িতে নকআউটে পর্বে পা রাখে তারা। তবে সেখানেই হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার যুবাদের।

    অন্যদিকে, গ্রুপ–এফ থেকে শেষ ষোলোতে উঠে আসে মেক্সিকো। তিন পয়েন্ট নিয়ে সমান অবস্থানে ছিল সৌদি আরবও। তবে ফেয়ার প্লে তালিকায় এগিয়ে থাকায় পর্যায়ক্রমিক সুবিধায় নকআউটে জায়গা করে নেয় মেক্সিকানরা। এই তিন পয়েন্ট আসে আইভরি কোস্টের বিরুদ্ধে ১-০ ব্যবধানের জয়ে; দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে হারের মুখ দেখেছিল তারা।

    নকআউট পর্বের ম্যাচে টাইব্রেকারে আর্জেন্টিনার ব্যর্থতাই নির্ধারণ করে দেয় ভাগ্য। ম্যাচ জুড়ে লড়াই করেও শেষ আটের বাইরে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করল মেসির উত্তরসূরিরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:47 AM মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ আটক ঝিনাইদহের সেই ‘ত্যাজ্যপুত্র’ ছাত্রলীগ নেতা 11:32 AM গাজীপুর-৪ সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌসী 11:14 AM ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স 6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র