• খেলা

    বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি

      প্রতিনিধি 27 October 2025 , 1:42:44 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দিয়েছেন। বিষয়টি জানা গেছে প্রকাশিত একটি প্রতিবেদনে।

    প্রতিবেদনে বলা হয়, কেলি তাঁর পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছেন। গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব ছেড়ে দেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।

    পরিবারকে সময় দেওয়ার জন্যই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেলি। গণমাধ্যমকে তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় আমার নবজাতক সন্তান ও স্ত্রীর পাশে থাকতে আমি বাংলাদেশ জাতীয় দলের চাকরি ছেড়ে দিয়েছি। যেহেতু ওদের পাশে অন্য কেউ নেই, তাই আমি বাড়িতে থাকাকেই প্রাধান্য দিয়েছি।

    বিজ্ঞাপন

    গত মাসে এশিয়া কাপ চলাকালে সন্তানের জন্মের সময় ছুটি নিয়েছিলেন কেলি। ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি। ফলে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ-দুটিতেই ছিলেন না তিনি। বর্তমানে দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করছেন ইফতেখার রহমান।

    নাথান কেলি দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় আনেন কিছু নতুনত্ব। প্রচলিত বিপ ও ইয়ো-ইয়ো টেস্টের বাইরে গিয়ে তিনি চালু করেন ‘টাইম ট্রায়াল’ পদ্ধতি, যেখানে ক্রিকেটারদের ১,৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হতো নির্দিষ্ট সময়ের মধ্যে।

    বাংলাদেশে যোগদানের আগে কেলি কাজ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলে এবং একটি রাগবি দলের ফিটনেস ট্রেনার হিসেবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:33 PM সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল 7:31 PM রমাদানে রায়পুর উপজেলা ছাত্রদলের ন্যায্যমূল্যে সবজি বিক্রি 7:16 PM ফ্যাসিস্ট সরকারের দায়ের করা ১০০৬টি মামলা প্রত্যাহারে অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 6:46 PM এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে রানার-আপ বাংলাদেশ 6:11 PM কেউ অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে: আইজিপি 5:40 PM তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হত্যায় ২ বন্ধুর মৃত্যুদণ্ড 5:38 PM থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: আফরোজা খানম 4:51 PM জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গড়ার দিকে যাচ্ছে এনসিপি 4:14 PM পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি ও আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী!