• অর্থনীতি

    রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

      প্রতিনিধি 26 October 2025 , 12:38:54 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আইএমএফ’র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে।

    শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ।

    তিনি রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এ সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান।

    বিজ্ঞাপন

    থমাস হেলব্লিং জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে।

    তিনি বলেন, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনো দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।

    তবে, এ পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না সেটিও আইএমএফ মূল্যায়ন করবে।

    আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার। যা গত বছর ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন