• সারাদেশ

    চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত!

      প্রতিনিধি 6 September 2025 , 5:59:04 প্রিন্ট সংস্করণ

    - চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত। (ফাইল ছবি)
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায়, চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে স্টেশনের রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    বিজ্ঞাপন

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নির্ধারিত বিরতির পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির একটি বগি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুতির কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে’।

    সর্বশেষ খবরে জানা গেছে, আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন