• খেলা

    অবসর নিয়ে এবার বিস্ফোরক তথ্য দিলেন সাকিব!

      প্রতিনিধি 23 October 2025 , 1:28:42 প্রিন্ট সংস্করণ

    সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
    সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সফরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপেই, আর শেষ টেস্ট খেলতে চান মিরপুরে। তবে সেই ইচ্ছা পূরণ হয়নি তার।

    সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এবার জানালেন, আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি তিনি। এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর নেইনি।”

    বিজ্ঞাপন

    তিনি আরও জানান, দেশের মাটিতে, বিশেষ করে মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান। “হ্যাঁ, শতভাগ। এটা আমার চেয়ে বেশি আমার ভক্তদের জন্য। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটিই হবে আমার আর সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত,” বলেন সাকিব।

    ক্যারিয়ারের শেষদিকে সাকিবকে ঘিরে সমালোচনার জন্ম দিয়েছে তার বাণিজ্যিক কর্মকাণ্ড। এ প্রসঙ্গে সাকিব বলেন, “আমার মনে হয় এসব কিছু সাংবাদিক ও অনলাইন মিডিয়া বানিয়ে তুলেছে। বাংলাদেশে আমি যেভাবে কাজ করেছি, সেটা আগে কেউ করেনি। তাই অনেকের কাছে বিষয়টা নতুন ছিল, হজম করাও কঠিন ছিল।”

    তিনি যোগ করেন, “মানুষ তাদের মতো করে ভাবতে পারে, তাতে আমি বিচলিত নই। আমি কেবল আমার কাছের মানুষরা কী ভাবছে, সেটাতেই আগ্রহী। আর তারা জানে, আমি কেমন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:41 PM চলতি মাসে ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার 4:12 PM ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী 3:44 PM প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি 3:35 PM একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ 3:13 PM সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক 3:04 PM মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 2:49 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী 2:39 PM মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমীর 1:58 PM অস্ট্রেলিয়ায় লাল-সবুজের লড়াই: শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 1:43 PM ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ