• রাজনীতি

    জবি ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা, ঢাবিতে বিক্ষোভ

      প্রতিনিধি 20 October 2025 , 12:11:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে তারা মিছিল বের করেন।

    বিজ্ঞাপন

    পরে মিছিলটি কলা ভবনের সামনে দিয়ে সেন্ট্রাল লাইব্রেরি হয়ে রোকেয়া হলের সামনে যায়। সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নেতারা এ সময় হত্যার বিচার দাবি করেন। পরে সেখান থেকে শামসুন্নার হলের সামনে দিয়ে শহীদ মিনারের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।

    রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি বাড়িতে তিনি টিউশনি করতেন। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি। তারা সেটি সংগ্রহ করার চেষ্টা করছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:46 AM পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 11:34 AM দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর 11:20 AM হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান 6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ 5:08 PM ফের বাড়ল জেট ফুয়েলের দাম 4:55 PM তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন 4:43 PM অনিয়মের অভিযোগে বিসিবির বোর্ড ভেঙে দিল এনএসসি 4:32 PM হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু 4:19 PM দিল্লি বিরতিতে কূটনৈতিক বার্তা: আঞ্চলিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত বাংলাদেশের