• সর্বশেষ সংবাদ স্ক্রল

    রাতের নয়, এবার ভোট হবে জনগণের: ডা. জাহিদ হোসেন

      প্রতিনিধি 18 October 2025 , 7:18:22 প্রিন্ট সংস্করণ

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অতীতের নির্বাচনে কেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যেত। বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারে ভোট হয়েছে। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যিকারের জনগণের ভোট হবে। শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    ডা. জাহিদ বলেন, ‘যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দিন। ভোটাধিকার সবার সমান, তাই দায়িত্বশীলভাবে প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ দেখায় বা প্রলোভন দেয়, তাতে প্রভাবিত হবেন না। ভোটের দিন সাহস করে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিন’।

    তিনি আরও বলেন, ‘প্রত্যেক মানুষকে নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। কিন্তু বর্তমানে কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে-বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন না পড়ে। ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চাইলে তাদের প্রতিহত করতে হবে’।

    পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, স্থানীয় পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি