• জাতীয়

    পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষে শেরেবাংলা থানায় ৪ মামলায় আসামি ৯০০

      প্রতিনিধি 18 October 2025 , 2:16:13 প্রিন্ট সংস্করণ

    জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষ
    জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন জাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় এক থানাতেই চারটি মামলা হয়েছে। চার মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ৯০০ জন। গত শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় পুলিশ বাদী হয়ে মামলা চারটি করে।

    শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, শুক্রবারের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয়েছে সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে। বাকি মামলা তিনটি হয়েছে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুম পোড়ানোর অভিযোগে।

    বিজ্ঞাপন

    শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুরক্ষা আইন ও তাদের দায়মুক্তি নিশ্চিত করার তিন দাবিতে সংসদ ভবন এলাকায় উপস্থিত হন জুলাই যোদ্ধাদের একাংশ।

    একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা ফটক ভেঙে সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ভেতরে ঢুকে যায়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হবেন এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে জুলাই যোদ্ধাদের সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে পুলিশ।
    তবে পুলিশের অনুরোধে কাজ না হওয়ায় লাঠিপেটা করে বের করা হয়। এমন পরিস্থিতিতে জুলাই যোদ্ধা ও পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা