• জাতীয়

    ১৫ দিন বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়, হল ছাড়ার নির্দেশ

      প্রতিনিধি 23 November 2025 , 12:15:48 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রোববার থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। ভূমিকম্পজনিত কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

    একইসঙ্গে শিক্ষার্থীদের রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

    বিজ্ঞাপন

    শনিবার ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরোনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্যমতে ৪ সপ্তাহ প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ২ সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ২ সপ্তাহ বন্ধ থাকবে। রোববার বিকেল পাঁচটা থেকে হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে।

    ভূমিকম্পে আতঙ্কে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিতভূমিকম্পে আতঙ্কে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত
    তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো নিয়মিতভাবেই খোলা থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা