...
  • জাতীয়

    সংসদ ভবনের ফটক টপকে ঢুকে পড়লেন জুলাই যোদ্ধারা

      প্রতিনিধি 17 October 2025 , 11:55:59 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তিন দফা দাবি নিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’।

    তাদের দাবিগুলো হলো— জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের এতে স্বীকৃতি প্রদান।

    আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং সরাসরি মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোর দখল নেন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত থেকেই তারা সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন।

    বিজ্ঞাপন

    ভেতরে প্রবেশ করার পর, আন্দোলনরতদের মধ্যে একজন প্রতিনিধি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। এরই মধ্যে ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষার্থে পুলিশের একাধিক দল উপস্থিত হয়েছে।

    উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে নির্ধারিত ছিল।

    যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগেই জানিয়েছে, তারা এই সনদে সই করবে না। গতকাল সকালে এনসিপির পক্ষ থেকে বলা হয়, উপযুক্ত আইনি ভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা কার্যকর হবে না।

    অপর দিকে ঐকমত্য কমিশনের আশা, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলই সনদে স্বাক্ষর করবে। তারা জানিয়েছে, আজকের পরেও স্বাক্ষরের সুযোগ থাকবে এবং কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই (৩১ অক্টোবরের মধ্যে) সনদের বাস্তবায়ন বিষয়ে একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM আইসিসিতে যাচ্ছে তদন্ত প্রতিবেদন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী 6:55 PM মীর জাফরের ৩৪৬ বংশধরকে যেতে হচ্ছে আদালতে 6:34 PM সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট, ৪০ মিনিট বিরতি 6:12 PM সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 5:46 PM প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ 5:38 PM প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী 5:14 PM বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত 4:36 PM পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান 4:23 PM দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন 3:36 PM প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.