...
  • রাজনীতি

    জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ

      প্রতিনিধি 27 October 2025 , 8:42:22 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পাঁচ দফা দাবিতে আজ সোমবার (২৭ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ প্রধান পাঁচটি দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

    রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশব্যাপী জেলা সদরে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের পাঁচ গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয় এবং তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়।

    সোমবারের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার (২৮ অক্টোবর) আরও একটি কর্মসূচি দিয়েছে জামায়াত। ওই দিন দলটি মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। এছাড়াও সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করবে দলটি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১ 4:07 PM সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে খরচ স্থগিত ও সীমিত করার নির্দেশ 3:53 PM মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত 3:36 PM তনু হত্যা: ৩ জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে পিবিআইর আবেদন 3:12 PM সাগরে জেলেদের জালে ৫০টি লাক্ষা মাছ, ১০ লাখে বিক্রি 2:58 PM সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.