• খেলা

    নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ড্রাফট, ফ্র্যাঞ্চাইজি ফি ২ কোটি

      প্রতিনিধি 15 October 2025 , 1:56:46 প্রিন্ট সংস্করণ

    নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ড্রাফট
    নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ড্রাফট
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চায় বিসিবি। নভেম্বরের মাঝামাঝি হতে যাচ্ছে বিপিএল ড্রাফট। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু।
    ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জাতীয় নির্বাচন থাকায় বিপিএলের জন্য এক মাসের উইন্ডো পাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড। হাতে খুব বেশি সময় না থাকায় পাঁচ দল নিয়ে বিপিএল করতে চায় বিসিবি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের পরিকল্পনা একটি মানসম্পন্ন বিপিএল আয়োজন করা, আগের ভুল করতে চাই না। আমরা আগে অনেককেই দল দিয়ে ভুগেছি, এবার এইটা চাই না। আমাদের প্রাথমিক লক্ষ্য ১৬-১৮ নভেম্বরের ভেতর বিপিএল ড্রাফট আয়োজন করা।’

    বিজ্ঞাপন

    ‘তার আগে আমরা দলগুলোকে ১৫দিনের মতো সময় দিতে চাই সব গোছানোর জন্য। ৩০ তারিখের ভেতর আমরা দল চুড়ান্ত করে ফেলব। ৫ দল না ৬ দল এটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে চেষ্টা থাকবে ভালো কাওকে দল দেয়ার, তাতে ৫ দল হলেও সমস্যা নেই। আমাদের লক্ষ্য ডিসেম্বরের ২০ তারিখের ভেতর বিপিএল শুরু করা।’

    মঙ্গলবার রাতেও মিটিং ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। বিপিএলে এবার কয়টি দল খেলবে বা কোন কোন দল অংশ নেবে- সেটি এখনো চূড়ান্ত হয়নি। এই সভায় মালিকানা ও ফ্র্যাঞ্চাইজি হওয়ার পূর্ব শর্ত ঠিক করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

    আরেকটি সুত্রে জানা গেছে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে ২ কোটি টাকা, সাথে দিতে হবে ব্যাংক গ্যারান্টিও। টুর্নামেন্টের আগে ১০ কোটি টাকা ৬ মাসের জন্য ব্যাংক গ্যারান্টি দিতে হবে।

    মিডিয়া, গ্রাউন্ডস ও টিকিট থেকে প্রফিটের ৩০ পার্সেন্ট শেয়ার করা হবে। এ ছাড়া বিপিএলের প্রাইজমানি নিয়েও হয়েছে আলোচনা। জানা গেছে, বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি ৭৫ লাখ টাকা, রানার্স আপ দল পাবে এক কোটি ৭৫ লাখ টাকা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত