• খেলা

    রোনালদোর জোড়া গোলেও জয়হীন পর্তুগাল,ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

      প্রতিনিধি 15 October 2025 , 11:58:08 প্রিন্ট সংস্করণ

    রোনালদোর জোড়া গোলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। ছবি : এএফপি
    রোনালদোর জোড়া গোলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। ছবি : এএফপি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রিস্তিয়ানো রোনালদো আবারও লিখলেন নতুন ইতিহাস। বিশ্বকাপ বাছাইপর্বে দুটি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন তিনি। তবে তার সেই ঐতিহাসিক রাতটি শেষ পর্যন্ত জয়ে রূপ নিতে পারল না— হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল।

    ম্যাচে মার্কো রোসির অধীনে দুর্দান্ত সূচনা করে হাঙ্গেরি।

    ম্যাচের অষ্টম মিনিটেই দমিনিক সোবোসলাইয়ের নিখুঁত কর্নার থেকে আতিলা স্যালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি।
    তবে ১৪ মিনিট পরই জবাব দেন রোনালদো। নেলসন সেমেদোর পাস থেকে কাছাকাছি দূরত্বে শট নিয়ে সমতা ফেরান তিনি। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে নুনো মেন্দেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ৪০ বছর বয়সী তারকা।

    দ্বিতীয়ার্ধে পর্তুগাল আরো কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি। রুবেন দিয়াজ ও ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে, হাঙ্গেরির স্যালাইও আবার গোলের কাছাকাছি যান, কিন্তু তাঁর হেড ক্রসবারে লাগে।

    বিজ্ঞাপন

    শেষ মুহূর্তের নাটকীয়তায় ৯১তম মিনিটে সোবোসলাইয়ের কাছাকাছি শট জালে জড়ালে হাঙ্গেরি পায় সমতা, আর পর্তুগালের জয়ের স্বপ্ন ভেঙে যায়।

    এই ড্রয়ের ফলে ২০২৫ নেশনস লিগজয়ী পর্তুগালের টানা ছয় ম্যাচের জয়ের রেকর্ড থেমে গেলেও, তারা এখনো গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে। তবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে রোনালদোদের অপেক্ষা করতে হবে পরের মাস পর্যন্ত।

    সবার আগে ইংল্যান্ড
    রিগায় লাটভিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। ‘থ্রি লায়ন্স’রা ইউরোপ অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করা প্রথম দলও বটে। লাটভিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ। এমন সমীকরণের ম্যাচে ১৩৭ নম্বর র‍্যাংঙ্কিধারী দলটিকে পাত্তাই দেয়নি ইংলিশরা। উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ইংল্যান্ডের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। একটি করে গোল করেছেন আন্থনি গর্ডন ও এবেরেচি এজে। আর অন্য গোলটি ছিল আত্মঘাতী।

    বিশ্বকাপ বাছাইয়ের পুরোটা সময় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে ইংল্যান্ড। গ্রুপ ‘কে’ থেকে দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করার পথে এখন পর্যন্ত ৬ ম্যাচের প্রতিটিতে জিতেছে ইংলিশরা। এই ৬ ম্যাচে সব মিলিয়ে ১৮ গোল করলেও হজম করেনি একটিও।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর 6:56 PM চাকরি হারালেন নির্বাচন কমিশনের ১৫ কর্মী 6:45 PM সিলেটের ডিসি সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ 5:59 PM প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ পেলেন মেহেদুল ইসলাম 5:45 PM রোজা ও ঈদ: নগদ অর্থ পরিবহনে ডিএমপি’র এস্কর্ট সেবা