• খেলা

    সোহান-জাকেরদের ব্যর্থতায় ২২১ রানে অলআউট বাংলাদেশ

      প্রতিনিধি 8 October 2025 , 11:34:42 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ১০১ রান। তাদের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দল। তবে লোয়ার মিডল অর্ডার ব্যাটাররা উইকেটে এসে দাঁড়াতেই পারেননি। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ।

    আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন মিরাজ।

    নতুন সঙ্গী সাইফ হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তামিম। ১০ বল খেলে ১০ রান করেছেন তিনি।

    তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারের প্রথম বলে আজমতউল্লাহর বলে রীতিমতো বোকা বনে যান শান্ত। ড্রাইভ করতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সাজঘরে ফেরার আগে ৫ বলে ২ রান করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    ২৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে দারুণ শুরু করেছিলেন সাইফ। তবে পাওয়ার প্লে শেষেই ধৈর্য্য হারান তিনি। বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ২৬ রান করেছেন এই ওপেনার।

    টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন। তাদের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় দল।

    উইকেটে এসে সময় নিয়ে থিতু হয়েছেন হৃদয়। রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে আবু ধাবির এই স্লো উইকেটে বেশ সংগ্রাম করতে হয়েছে। তবে উইকেটে থিতু হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে এসে শট খেলেছেন। ৭৫ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি। এই মাইলফলক ছুঁয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৬ রান করে রান আউট হয়েছেন তিনি।

    হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন মিরাজও। দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন অধিনায়ক। ৭৪ বলে ব্যক্তিগত ফিফটি পেয়েছেন তিনি। সবমিলিয়ে ৬০ রান এসেছে তার ব্যাট থেকে।

    দুই সেট ব্যাটার হৃদয়-মিরাজ ফেরার পর আবারো পথ হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা ব্যর্থ জাকের ওয়ানডেতে এসেও এই বৃত্ত ভাঙতে পারেননি। ১৬ বলে ১০ রান করে ফিরেছেন তিনি। জাকেরের পথে হেঁটেছেন আরেক উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। ১৪ বল খেলে তিনি করেছেন ৭ রান। এই দুজনের দায়িত্বহীন ব্যাটিংয়ে বিপদে পড়ে দল। শেষদিকে তানজিম সাকিবের ১৭, আর তানভির ইসলামের ১১ রানের সুবাদে ২২১ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প